logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
র‍্যালি ও আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন বক্তারা

ছাতকে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ নভেম্বর ২০২৬ ০২:১৯ অপরাহ্ন
ছাতকে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।


রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস এবং বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম।


আলোচনা সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন নিজাম উদ্দিন, জিয়াউর রহমান, সাকির মিয়া, হোসেন আহমদ ও দিলোয়ার হোসেন।


সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেদোয়ান আহমদ এবং গীতা পাঠ করেন রজত কান্তি দাস।


র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আলোচনায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের স্বাবলম্বিতা অর্জনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18780
Page of