logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৮ নভেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে সমবায় দিবসের আয়োজনে সমবায়ীরাই অনুপস্থিত, দায়সারা আয়োজনের অভিযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ০১:১৫ অপরাহ্ন
জৈন্তাপুরে সমবায় দিবসের আয়োজনে সমবায়ীরাই অনুপস্থিত, দায়সারা আয়োজনের অভিযোগ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সমবায় সমিতির সদস্য ও প্রকৃত সমবায়ীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছাড়াই পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলেও সমবায়ীদের উপস্থিতি না থাকায় আয়োজনের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।


শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে যাদের কেন্দ্র করে জাতীয় সমবায় দিবসের আয়োজন, সেই সমবায় সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্পৃক্ততা না থাকায় অনেকটা দায়সারাভাবে দিবসটি পালন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


প্রতিবছর সমবায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা এবং গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের অবদান ও গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। কিন্তু জৈন্তাপুরে দিবসটির আয়োজনে প্রকৃত সমবায়ীদের উপস্থিতি ও অংশগ্রহণ না থাকায় এর মূল উদ্দেশ্য কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।


সচেতন মহলের দাবি, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমবায় সমিতির সদস্যদের সম্পৃক্ত করে জাতীয় সমবায় দিবস পালন করা প্রয়োজন। একই সঙ্গে উপজেলার নিবন্ধিত সমবায় সমিতিগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সমবায় খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।


উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা হোসেন মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18754
Page of