logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০৮ নভেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ক্যাডেট এএসআই নিয়োগ-২০২৬: ৮ নভেম্বর থেকে স্বাস্থ্য পরীক্ষা, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ নভেম্বর ২০২৬ ১২:৪০ অপরাহ্ন
ক্যাডেট এএসআই নিয়োগ-২০২৬: ৮ নভেম্বর থেকে স্বাস্থ্য পরীক্ষা, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।


গত ৫ নভেম্বর বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) নূরানী ফেরদৌস দিশা, পিপিএম।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ নভেম্বর ১১ হাজার ৮ থেকে ১৪ হাজার ২৯৩, ৯ নভেম্বর ১৫ হাজার ৩ থেকে ১৮ হাজার ১১৪ এবং ১০ নভেম্বর ১৮ হাজার ১১৮ থেকে ২১ হাজার ১৪৪ রোলধারী প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর ২১ হাজার ১৬৬ থেকে ২৫ হাজার ৭, ১২ নভেম্বর ২৫ হাজার ১১ থেকে ২৭ হাজার ১৮১, ১৪ নভেম্বর ২৭ হাজার ১৯৬ থেকে ৩৩ হাজার ১৪৪ এবং ১৫ নভেম্বর ৩৩ হাজার ১৪৫ থেকে ৩৭ হাজার ৭০ রোলধারী প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।


এ ছাড়া ১৬ নভেম্বর ৩৭ হাজার ৯৮ থেকে ৪২ হাজার ৪১, ১৭ নভেম্বর ৪২ হাজার ৬২ থেকে ৪৪ হাজার ৪৩৯, ১৮ নভেম্বর ৪৪ হাজার ৪৭ থেকে ৪৭ হাজার ১৮৩ এবং ১৯ নভেম্বর ৪৭ হাজার ১৮৭ থেকে ৫০ হাজার ৩৯ রোলধারী প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পরবর্তী সময়ে ২১ নভেম্বর ৫০ হাজার ৪০ থেকে ৫০ হাজার ২০১, ২২ নভেম্বর ৫০ হাজার ২০২ থেকে ৫২ হাজার ১২৯, ২৩ নভেম্বর ৫২ হাজার ১৪৬ থেকে ৫৫ হাজার ১৭২ এবং ২৪ নভেম্বর ৫৫ হাজার ১৭৩ থেকে ৬০ হাজার ১২৫ রোলধারী প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।


শেষ পর্যায়ে ২৫ নভেম্বর ৬০ হাজার ১২৬ থেকে ৬৩ হাজার ১০৪, ২৬ নভেম্বর ৬৩ হাজার ১০৫ থেকে ৬৫ হাজার ৩৯১, ২৮ নভেম্বর ৬৫ হাজার ৩৯৩ থেকে ৬৮ হাজার ৯২, ২৯ নভেম্বর ৬৮ হাজার ১০৪ থেকে ৭০ হাজার ৩৪৩ এবং ৩০ নভেম্বর ৭০ হাজার ৩৪৪ থেকে ৭৪ হাজার ৩৪ রোলধারী প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে Medical History Form (চিকিৎসার ইতিবৃত্ত) পূরণ করতে হবে। পরে Medical History Form এবং Medical Examination Form-এর প্রিন্ট কপি সঙ্গে নিয়ে নির্ধারিত তারিখে কেন্দ্রে উপস্থিত হতে হবে।


সংশ্লিষ্ট প্রার্থীদের অবশ্যই খালি পেটে সকাল ৭টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


সূত্র: বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখার বিজ্ঞপ্তি, ৫ নভেম্বর ২০২৬।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18745
Page of