logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৬ নভেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন লাখাই থানার শরীফ আহমেদ

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন লাখাই থানার শরীফ আহমেদ

লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন লাখাই থানার ওসি শরীফ আহমেদ। অক্টোবর ২০২৬ মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।


জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক সভায় অপরাধ অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর মাসের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করা হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও পেশাগত দক্ষতার ভিত্তিতে লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।


পরে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে বিশেষ পুরস্কার প্রদান করেন।


এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, “এই পুরস্কার লাখাই থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার সফলতার স্বীকৃতি। সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”


জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত হওয়ায় হবিগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ, প্রশাসন ও ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ওসি শরীফ আহমেদ।


এ অর্জনে লাখাই থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18678
Page of