logo
চ্যানেল জৈন্তা নিউজ
বিনোদন ০১ নভেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু

চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন বিনোদন
চ্যানেল জৈন্তা নিউজ ০১ নভেম্বর ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।


বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। নিয়োগ অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন শিবা শানু।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদান করলে তাঁকে শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্তের কথা জানাননি তিনি।


১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18497
Page of