logo
চ্যানেল জৈন্তা নিউজ
বিনোদন ২২ মে ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কুলাউড়ায় নয়াবাজার কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন বিনোদন
চ্যানেল জৈন্তা নিউজ ২২ মে ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন
কুলাউড়ায় নয়াবাজার কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ



কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নয়াবাজার কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম-এর সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুর রহমান, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মা, সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া আহমদ, সাংবাদিক জয়নাল আবেদীন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইয়াকুব আলী, মোঃ ফারুক আহমদ পান্না, মোঃ মনিরুজ্জামান হেলাল, ইউপি সদস্য মোঃ মোস্তাফজুর রহমান, মোঃ রাজা মিয়া প্রমুখ।


অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15568
Page of