logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৩ অক্টোবর ২০২৬ ১০:০০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১০:০০ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ অক্টোবর ২০২৬ ১০:০০ অপরাহ্ন
সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি ওই তালিকায় রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সরকার।


শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীতে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি বাংলাদেশিদের বিষয়ে দেশটি সরকারকে তথ্য পাঠায়। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। এ জন্য সৌদি সরকারের কাছে রায়ের কপি চাওয়া হয়েছে। সেগুলো হাতে পেলে বিস্তারিত জানা যাবে।


তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং সেই অনুযায়ী সাজা দেওয়া হয়। তবে এভাবে দণ্ডিত হওয়ার বিষয়গুলো সম্পর্কে সরকারের বিস্তারিত জানা প্রয়োজন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার। পাশাপাশি সৌদি আরবে প্রবাসীদের ভিসা নবায়ন ও কর্মসংস্থান নিয়েও কাজ চলছে।


মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের হতাহতের বিষয়ে তিনি বলেন, গত ছয় মাসে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।


নিহত শাহেদ আহম্মদের পরিবারের কাছে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


সূত্র: বাংলা ট্রিবিউন

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18319
Page of