logo
চ্যানেল জৈন্তা নিউজ
রাজনীতি ২৪ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি, গুরুত্বপূর্ণ পদে যারা

চ্যানেল জৈন্তা নিউজ ২৪ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন রাজনীতি
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ অক্টোবর ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন
নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি, গুরুত্বপূর্ণ পদে যারা

ঢাকাঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। আর সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন।


শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।


কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদকে। এস.এম. সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। অন্য যুগ্ম সদস্যসচিবরা হলেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।


২৪ জন যুগ্ম আহ্বায়ক


পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে ২৪ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমীন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুশরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।


সম্পাদকমণ্ডলীতেও দায়িত্ব বণ্টন


কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ, দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা, আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।


এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাঙ্গফতা বুশরা মিশমা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান।


মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আরমান হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট সাকিল আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইশতিয়াক আকিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আবদুল্লাহ আল ফয়সল এবং শিল্প ও বাণিজ্য সম্পাদক মাজেদুর রহমান।


এ ছাড়া সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক হয়েছেন মো. রাসেল মোল্লা, ক্রীড়া সম্পাদক আহনাফ সাঈদ খান, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তামিম আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সাঈদ লিওন এবং যুব ও কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া।


বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব


বিজ্ঞপ্তিতে বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের নামও প্রকাশ করা হয়েছে। ঢাকা বিভাগ উত্তরে সাইফুল্লাহ হায়দার, ঢাকা বিভাগ দক্ষিণে আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, চট্টগ্রাম বিভাগ উত্তরে নাভিদ নওরোজ শাহ, চট্টগ্রাম বিভাগ দক্ষিণে এ.এস.এম. সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন, রংপুর বিভাগে ডা. মো. শামীম হামিদী এবং ময়মনসিংহ বিভাগে মিয়াজ মেহরাব তালুকদার দায়িত্ব পেয়েছেন।


এ ছাড়া প্রবাসী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা।


কমিটিতে সহ-সম্পাদক ও সদস্য হিসেবেও বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তালিকায় নামের ক্রম জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারণ করা হয়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18330
Page of