চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৩ অক্টোবর ২০২৬
০৯:৫২ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18317
Page of