logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ অক্টোবর ২০২৬ ১১:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ১১:১০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ১১:১০ অপরাহ্ন
সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প

সিলেট প্রতিনিধি :: ‘এক ব্যাগ রক্ত, একটি জীবন’—এই প্রত্যয়কে সামনে রেখে সিলেট নগরীতে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২ অক্টোবর) নগরীর উপশহর পয়েন্ট এলাকায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানা এবং জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


পবিত্র কোরআনের সূরা আল-মায়িদার ৩২ নম্বর আয়াতের মানবিক বাণীকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা হাফিজ আবিদ হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, দৈনিক পূণ্যভূমি পত্রিকার প্রকাশক ও সমাজসেবক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার ব্যুরো প্রধান ও সংগঠনের উপদেষ্টা উৎফল বড়ুয়া, লেখক ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ, আসক সিলেট জেলার সভাপতি সাইফুর রহমান খন্দকার রানা, সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম, Rose Queue-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল উজ্জামান, বন্ধন সমাজ কল্যাণ সংস্থার রেজাউল করিম, সেফটি সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা-অ্যাডমিন মুহিবুর রহমান সোয়াইব, শুভাকাঙ্ক্ষী মশিউর রহমান চৌধুরী, মানব কল্যাণ ব্লাড সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহজাহান আহমদ সাহান, স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আকরাম খান বাপ্পি, শুভাকাঙ্ক্ষী ইমদাদ ইভান জুম্মন ও রেশমি আক্তার, People's Charity-এর প্রতিষ্ঠাতা রাহাদ খান এবং সামাজিক ও মানবিক কর্মী সাইয়ান আহমদ চৌধুরী।


এছাড়া সংগঠনের শুভাকাঙ্ক্ষী আহমেদ ওমর, আরাফাত রহমান চৌধুরী, নাঈম আহমদ, সাজু আহমদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কর্মসূচিতে ছাত্র, পথচারী, শ্রমিক, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাশাপাশি সচেতন মহলের বিভিন্ন ব্যক্তিও রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে আয়োজকদের উৎসাহিত করেন।


আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলেও অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত না থাকায় রক্ত সংগ্রহে জটিলতা তৈরি হয়। তাই সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।


কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানার সুযোগ পেয়ে তারা আনন্দিত। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনের সময় স্বেচ্ছায় রক্তদানের আগ্রহও প্রকাশ করেন তারা।


বারাকাহ ব্লাড সোসাইটির পক্ষ থেকে সমাজের বিত্তবান, তরুণ সমাজ, ছাত্র-জনতা ও সচেতন নাগরিকদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


উল্লেখ্য, চলতি বছরের ১৯ জুনও সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বরে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে ১৫০ জনের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছিল বলে সংগঠনটির প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17983
Page of