logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ অক্টোবর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি: ফের সভাপতি রফিকুল হক, সম্পাদক কামাল হোসাইন

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ অক্টোবর ২০২৬ ০৫:৪২ অপরাহ্ন
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কমিটি: ফের সভাপতি রফিকুল হক, সম্পাদক কামাল হোসাইন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় এম রফিকুল হককে সভাপতি এবং অ্যাডভোকেট কামাল হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট নগরীর অভিজাত রিজেন্সী হলরুমে সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দ্বিবার্ষিক (২০২৬-২৭) মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জের কৃতী সন্তান অধ্যাপক তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির তালিকা ঘোষণা করা হয়।


সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সমিতির সিনিয়র সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক এবং সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।


নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা এহসান উদ্দিন, হুমায়ুন কবির মছব্বির, আবুল খায়ের মো. শাহজাহানসহ পাঁচজন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও মাস্টার নিজাম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মখদ্দছ আলী, অর্থ সম্পাদক আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, শিক্ষা সম্পাদক শিক্ষক বরুণ রায়, ক্রীড়া সম্পাদক মো. তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মসরুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রোমেনা বেগম রোজী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফাইজুর রহমান, আপ্যায়ন সম্পাদক সাজিদুর রহমান এবং সমাজকল্যাণ ও গণসংযোগ সম্পাদক আব্দুল হাছিব।


এ ছাড়া দাতা সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আজমল আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমানসহ মোট সাতজন।


নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিজাম উদ্দিন জানান, সকল সদস্যের সম্মতিতে সুন্দর ও সাবলীল আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।


তিনি বলেন, সমিতি অতীতের ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে গণমানুষের পাশে থাকবে।


উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের প্রকাশিত প্রতিবেদনে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি হিসেবে এম রফিকুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট কামাল হোসেনের দায়িত্ব পালনের তথ্য প্রকাশিত হয়েছিল।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17978
Page of