logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
টিউমার থেকে ক্যান্সার, অস্ত্রোপচারের পর বিকল্প পদ্ধতিতে পায়খানা; চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে দিনমজুর পরিবার

ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের সাদিয়া, বাঁচতে প্রয়োজন ৩৫ লাখ টাকা

চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৫ অপরাহ্ন
ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের সাদিয়া, বাঁচতে প্রয়োজন ৩৫ লাখ টাকা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: প্রথমে টিউমারে আক্রান্ত হয় ১৮ বছরের কিশোরী সাদিয়া বেগম। পরে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। বর্তমানে জটিল শারীরিক অবস্থায় জীবন বাঁচানোর লড়াই করছে সে। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। সাদিয়াকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা।


সাদিয়া বেগমের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের ভল্লবপুর গ্রামে। যোগাযোগব্যবস্থা ও আর্থিক সংকটের কারণে বর্তমানে সে উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে মামা আতাউরের বাড়িতে অবস্থান করছে।


সাদিয়ার বাবা মো. আজব আলী একজন দিনমজুর। অন্যদিকে তার মামা আতাউর রিকশা চালিয়ে সংসার চালান। সীমিত আয়ে নিজেদের সংসার পরিচালনার পাশাপাশি সাদিয়ার ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।


অস্ত্রোপচারের পর নিয়মিত ব্যাগ পরিবর্তন


পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সাদিয়ার শরীরে টিউমার ও ক্যান্সারের জটিলতা রয়েছে। অস্ত্রোপচারের পর পেটের মাধ্যমে পায়খানার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এ কারণে নিয়মিত ব্যাগ পরিবর্তন করতে হয়। ব্যাগ পরিবর্তন বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছে পরিবার।


এ ছাড়া ওষুধ বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও পুষ্টিকর খাবারের খরচ জোগাতেও হিমশিম খাচ্ছে পরিবারটি।


শারীরিক অসুস্থতার কারণে সাদিয়া স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করতে পারছে না বলে জানিয়েছে তার পরিবার। তার চিকিৎসা অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় বাবা ও মামা বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন।


বিত্তবান ও প্রবাসীদের কাছে সহায়তার আবেদন


সাদিয়ার চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তার বাবা ও মামা।


তারা জানান, সাদিয়ার জীবন বাঁচাতে চিকিৎসার জন্য বিপুল অর্থ প্রয়োজন। সমাজের মানুষের সহযোগিতা পেলে মেয়েটির চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।


সাদিয়াকে বাঁচাতে যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে অসহায় পরিবারটি।


সাহায্য পাঠানোর মাধ্যম


ব্যাংক হিসাব

ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

শাখা: গোয়ালাবাজার, সিলেট

হিসাবের নাম: আজব আলী

হিসাব নম্বর: 20502200201319107


নগদ (পার্সোনাল):

+8801744-802680


যোগাযোগ:

মো. আজব আলী

পরিচয়: সাদিয়ার বাবা

মোবাইল: +8801744-802680।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17681
Page of