logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় আইপিএস-ব্যাটারিসহ গ্রেপ্তার ৩

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় আইপিএস-ব্যাটারিসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার:

সিলেটে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, ভলভো ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে নগরীর আম্বরখানা ট্রাফিক বক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনার সময় এসব পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন-২২-২১৩৫ নম্বরের নীল-হলুদ রঙের একটি EICHER পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপটি থেকে ১১৬টি Luminous Inverters (আইপিএস), VOLVO ব্যাটারি এবং বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারি উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা এসব পণ্যের মোট মূল্য ২৩ লাখ ১১ হাজার টাকা।


এ ঘটনায় পিকআপে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং থানার দক্ষিণ সাংগর এলাকার আব্দুল আউয়ালের ছেলে কামরুল হাসান (২৮), হবিগঞ্জ সদর থানার নয়াহাটি (ভাসমান) এলাকার রঞ্জিত সরকারের ছেলে অপু সরকার (২২) এবং বানিয়াচং থানার দক্ষিণ সাংগর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে মো. তারেক (১৮)।


পুলিশের ভাষ্য, উদ্ধার করা পণ্যগুলোর মধ্যে ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারি রয়েছে।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-২৯ দায়ের করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১) (বি)/২৫ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।


পরে গ্রেপ্তার তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17651
Page of