logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আহত প্রবাসীদের আর্থিক সহায়তা

চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আহত প্রবাসীদের আর্থিক সহায়তা

গোয়াইনঘাট প্রতিনিধি :

‘ঐক্য, ঐতিহ্য ও উন্নতি’র প্রত্যয় নিয়ে গঠিত গোয়াইনঘাটের প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতা ও ওমান শাখার উদ্যোগে দুর্ঘটনায় আহত চার প্রবাসীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় গোয়াইনঘাটের তোয়াকুলস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহত চার প্রবাসীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


ছাত্রনেতা রিয়াজ উদ্দিন বাবুলের সঞ্চালনায় এবং সাবেক ওমান প্রবাসী ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহীম, সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির (ইউ/পি) সাবেক সাধারণ সম্পাদক, সংগঠক ও মানবাধিকারকর্মী আশরাফুল ইসলাম, ওমান শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, ওমান প্রবাসী হেলাল উদ্দিন, সমাজকর্মী জসিম উদ্দিন ও সাংবাদিক হেলাল আহমদ বাদশাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহীম বলেন, প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি দক্ষ জনশক্তি তৈরিতে গোয়াইনঘাট উপজেলায় টেকনিক্যাল প্রতিষ্ঠানসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আশরাফুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের সম্পদ ও ‘সূর্য সন্তান’। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে ওমানে দুর্ঘটনায় আহত আব্দুল মালিক, সিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল আজাদ ও আশ্রব আলীকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। চারজনকে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


আর্থিক সহায়তা পেয়ে আহত প্রবাসীরা গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও ওমান শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করেন।


সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি দেশের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17580
Page of