logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার পণ্য জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫১ অপরাহ্ন
জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার পণ্য জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য ও গরু জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। দুই দিনব্যাপী এ অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা।


বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ও বুধবার (৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।


অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, একটি পিকআপ ও গরুসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।


তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17577
Page of