logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে অভিযোগ, গ্রেপ্তার ষষ্ঠ শ্রেণির শিক্ষা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০১ অপরাহ্ন
নবম শ্রেণির ছাত্রীকে নিয়ে অভিযোগ, গ্রেপ্তার ষষ্ঠ শ্রেণির শিক্ষা

পঞ্চগড় :

পঞ্চগড় সদর উপজেলায় অপ্রাপ্তবয়স্ক এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোর একই মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা করেছেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নের একটি দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত কিশোর একই মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মাদরাসায় যাওয়া-আসার পথে সে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।


অভিযোগ অনুযায়ী, গত ৭ মে রাতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে কিশোরটি ওই কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায়।


সম্প্রতি কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন হলে গত ৫ সেপ্টেম্বর তাকে পঞ্চগড় লাইফ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় তাকে ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা হিসেবে শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে কিশোরী অভিযুক্ত কিশোরের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানায়।


ঘটনাটি জানার পর স্থানীয়ভাবে ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নিতে কিছুটা বিলম্ব হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।


পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয় এবং মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


মামলার বাদী শাহীনুর ইসলাম অভিযোগ করেন, তাদের বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ এবং মা বাক্‌প্রতিবন্ধী। এ সুযোগে কিশোরটি এমন ঘটনা ঘটিয়েছে। মামলা করার পর আসামির পরিবারের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।


তবে অভিযুক্ত কিশোরের চাচা মনিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাতিজা এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি বিশ্বাস করেন না। মামলা না করে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে চেয়েছিলেন বলেও জানান তিনি।


অভিযুক্ত কিশোরের বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তার চাচা। তার দাবি, কিশোরের জন্ম ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি। সে হিসাবে তার বয়স ১৪ বছরের কিছু বেশি হওয়ার কথা। তবে মামলার এজাহারে তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে।


সংশ্লিষ্ট মাদরাসার সুপার হাবিবুর জানান, অভিযুক্ত কিশোর তাদের মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। কিছুদিন আগে সিগারেট খাওয়ার অভিযোগে তাকে মাদরাসায় আসতে নিষেধ করা হয়েছিল। এরপর সে দীর্ঘদিন মাদরাসায় আসেনি। ভুক্তভোগী কিশোরীও একই মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকলেছুর রহমান বলেন, মামলা পাওয়ার পর ভুক্তভোগী কিশোরীর বক্তব্য নেওয়া হয়েছে। পরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17553
Page of