logo
চ্যানেল জৈন্তা নিউজ
সারাদেশে ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২১ অপরাহ্ন সারাদেশে
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২১ অপরাহ্ন
হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন

, ঢাকা:

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ জামিন আদেশ দেন।


বিদিশার আইনজীবী জানিয়েছেন, হাইকোর্টের এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।


আদালতে বিদিশা সিদ্দিকের পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলুর রহমান খান ও মাসুদ মিয়া।


দুই বছরের কারাদণ্ড হয়েছিল


রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গত ২০ মে বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম।


একই রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।


রায়ের দিন আদালতে উপস্থিত না থাকায় বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।


পরদিন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত।


২০০৮ সালে মামলা


মামলার সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন।


দীর্ঘদিন ধরে চলা ওই মামলায় পরবর্তীতে আদালত বিদিশা সিদ্দিককে কারাদণ্ড দেন। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আজ আদালত তার জামিন মঞ্জুর করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17477
Page of