logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

ধাতক প্রতিনিধি :

জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ।


শনিবার রাতে ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তারা মিষ্টি বিতরণ করে নতুন দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান।


একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান পৌর বিএনপির নেতৃবৃন্দ।


সম্প্রতি জাতীয় সংসদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয় এবং সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে ওই কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।


শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, শাহিনুল হক চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম, আশরাফুল হক খেলন, আকিল আলী, মো. রাসেল মাহমুদ, ছালিক মিয়া চৌধুরী রোকন, তানিমুল ইসলাম তানিম, কামাল চৌধুরী, ফরিদ মিয়া, মো. শফি উদ্দিন, বিএপি নেতা সৈয়দ জুনেদ আহমেদ, লুৎফুল আলাম, শ্রমিক নেতা বাবুল মিয়াসহ নেতৃবৃন্দ।


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে কলিম উদ্দিন আহমদ মিলন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে ছাতক-দোয়ারাবাজারসহ সুনামগঞ্জের মানুষের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরে তা সমাধানে ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17510
Page of