logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে আরেক শিশু

চ্যানেল জৈন্তা নিউজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন
জৈন্তাপুরে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে আরেক শিশু

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহবান আহমদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তানিশা নামের আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু মাঝপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাহবান আহমদ ওই গ্রামের কাশেম আলী মাস্টারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ফারুক আহমদের বাড়ির পাশের পুকুরে পরিবারের সবার অজান্তে শাহবান ও তানিশা পড়ে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয় এক নারী তানিশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার শুরু করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়।


তবে সে সময় শাহবানকে পানিতে দেখা যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে শাহবানের নিথর দেহ উদ্ধার করা হয়।


অন্যদিকে, আহত তানিশাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17401
Page of