logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ আগস্ট ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ আগস্ট ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ আগস্ট ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

অনলাইন ডেস্ক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।


শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে দ্রুতগতির একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন—সিএনজিচালিত অটোরিকশা, হবিগঞ্জ এক্সপ্রেসের বাস ও মোটরসাইকেল—উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে।


ওসি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17282
Page of