logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৫ আগস্ট ২০২৬ ১১:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতক দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি কাজী আনু, সাধারণ সম্পাদক জয়নাল

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১১:২৮ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ আগস্ট ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
ছাতক দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি কাজী আনু, সাধারণ সম্পাদক জয়নাল

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ দলিল লেখক সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু এবং সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন বিজয়ী হয়েছেন।


২২ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই ছয়টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু ২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলহাজ গিয়াস উদ্দিন তালুকদার পেয়েছেন ১৫ ভোট।


সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রঞ্জন কুমার দাস পেয়েছেন ১৮ ভোট।


সহ-সভাপতি পদে মো. ওয়াছির আলী ২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল ছত্তার পেয়েছেন ১৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস ছালাম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী ফয়ছল আহমদ পেয়েছেন ১৮ ভোট।


সাংগঠনিক সম্পাদক পদে হিফজুল বারী শিমুল ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দিলোয়ার হোসেন পেয়েছেন ১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে রোকন মিয়া ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুমন মিয়া পেয়েছেন ১৩ ভোট।


নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল আলম। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন মমতাজ বেগম।


নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহাজুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. গৌছ উদ্দিন ও সুলাইমান আহমদ তালুকদার।


শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য ছাতক উপজেলা দলিল লেখক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17199
Page of