logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২১ আগস্ট ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২১ আগস্ট ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন
সিলেট সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চশমা, জিরা, রসুন, বিড়ি, সুপারি, মহিষ, বিভিন্ন ধরনের সবজি, কসমেটিকস ও মদসহ প্রায় ৩৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, উৎমা ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৭ লাখ ২৪ হাজার টাকা।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।


আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17099
Page of