logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ আগস্ট ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।


বিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শ্রেষ্ঠ মৎস্যচাষী আব্দুস শুকুর, সাংবাদিক সাইফুল ইসলাম বাবু, মৎস্যচাষী শফিকুল ইসলাম, মৎস্যজীবী নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।


আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ সম্প্রসারণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17005
Page of