logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৬ আগস্ট ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন

চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৬ আগস্ট ২০২৬ ০৪:৩৪ অপরাহ্ন
গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।


কর্মসূচির শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউএনওর বাংলোর পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।


পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।


সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মেঃ ইউসুফ হোসেন খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম ওবায়দুল হক, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী মার্জিস, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।


জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে আলোচনা করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16984
Page of