বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে “মাদকবিরোধী ঐক্য পরিষদ”-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও”— এই আহ্বানকে সামনে রেখে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, যুগ্ম সদস্য সচিব হাফিজ মাহবুবুর রহমান, মুখ্য সংগঠক এহসান উল্লাহ, সংগঠক রোমান আহমেদ, সজিবুর রহমান, ফয়জুর রহমান, রেদওয়ান শিকদার, সদস্য ফজলুর রহমান নাবিল, শাহাদাত হোসেন, নাহিদ, রোমন আহমেদ, সাদিকুল ইসলাম রিয়াদ, কামরুল ইসলাম, সুমন আহমেদ, রুবেল আহমেদ, মুন্না আহমেদ, সাকিব, হাবিব, হালিম, শাহিন আলম ও আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়া বাংলাবাজার বাজার কমিটি, বাউরবাগ হাওর ইসলামী যুব সংঘ, উদয়ন তরুণ যুব সংঘের দায়িত্বশীল, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিকরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।