logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৪ আগস্ট ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটে রাত ৮টার মধ্যে মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ, সন্ধ্যা ৭টায় বন্ধ আলোকিত বিলবোর্ড

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
সিলেটে রাত ৮টার মধ্যে মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ, সন্ধ্যা ৭টায় বন্ধ আলোকিত বিলবোর্ড

সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট ২০২৬ থেকে এসএমপি এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। একই সঙ্গে সকল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।


এছাড়া সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


তবে হোটেল-রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, বিপি-৭৪০১০২০৭৯৩।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16955
Page of