logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৩ আগস্ট ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:৫৮ অপরাহ্ন
সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন  করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের

সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজ সিঙ্গেল লাইনের পরিবর্তে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার জোরালো দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।


শনিবার (৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সানী আহমেদ সুমন এবং নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী বলেন, সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ ইতিবাচক হলেও এটিকে ডাবল লাইন না করে সিঙ্গেল লাইন করা সিলেটবাসী মেনে নেবে না।


নেতৃবৃন্দ উল্লেখ করেন, সিঙ্গেল লাইন হলে ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, ফলে শিডিউল বিপর্যয়ের ঝুঁকি থেকেই যাবে। এছাড়া কোনো দুর্ঘটনা বা লাইনে সমস্যা দেখা দিলে পুরো লাইন বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে। ভবিষ্যতে বাড়তি ট্রাফিকের চাপে আবার নতুন করে ডাবল লাইনের প্রকল্প নিতে হবে, যা সময় ও অর্থ উভয় দিক থেকেই অপচয়মূলক। তাই শুরুতেই দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের আহ্বান জানান তারা।


বিবৃতিতে আরও বলা হয়, সিলেট বিভাগের প্রবাসীরা প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রাখলেও সিলেটের অবকাঠামোগত উন্নয়নে অবহেলা ও গড়িমসি করা হচ্ছে। সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের একটাই দাবি, সিলেটের উন্নয়নে আপস নয়—টেকসই পরিকল্পনাই হোক অগ্রাধিকার।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16924
Page of