logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৩ আগস্ট ২০২৬ ০৩:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় জমির ফসল নষ্টকে কেন্দ্র করে ‘হামদুমিয়া’ হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:২২ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:২২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় জমির ফসল নষ্টকে কেন্দ্র করে ‘হামদুমিয়া’ হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ‘হামদুমিয়া’ হত্যা মামলার প্রধান আসামি আবুল খায়েরকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।


র‍্যাব-৯ জানায়, নিহত হামদু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বাগদিয়া বন্দর বাড়ি এলাকার বাসিন্দা। নিহতের পরিবারের সঙ্গে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল।


ঘটনার দিন ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে বিবাদীরা গরু দিয়ে নিহতের জমির ফসল নষ্ট করছিলেন। হামদু মিয়া এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়।


এর জেরে একই দিন সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হামদু মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ১ নম্বর বিবাদী আবু খায়েরের হুকুমে অন্যরা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামদু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। হামলার একপর্যায়ে হামদু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।


তাকে রক্ষা করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয় এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা।


পরবর্তীতে হামলার কারণে হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার পর আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিএসসি, সিলেটের যৌথ অভিযানে ৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে সিলেট কোতোয়ালি থানাধীন এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।


অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মামলা নং-০৩, তারিখ ০৩/০৮/২০২৬-এর এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার আবুল খায়ের (৫৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন বাগদিয়া বন্দর বাড়ি এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।


র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16920
Page of