logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ আগস্ট ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
গোয়াইনঘাটে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিনের আকস্মিক মৃত্যু

জানাজায় সহস্রাধিক মানুষ, অশ্রুসিক্ত বিদায় চেয়ারম্যান আলীম উদ্দিনকে

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন
জানাজায় সহস্রাধিক মানুষ, অশ্রুসিক্ত বিদায় চেয়ারম্যান আলীম উদ্দিনকে

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলীম উদ্দিন (৩৮) আর নেই। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


পারিবারিক সূত্রে জানা গেছে, মর্জাতপুর গ্রামের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আলীম উদ্দিন। পরে স্বজনরা দ্রুত তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বুধবার (১২ আগস্ট) বাদ আসর মর্জাতপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


মো. আলীম উদ্দিন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।


তার আকস্মিক মৃত্যুতে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নসহ গোয়াইনঘাটে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16943
Page of