logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ আগস্ট ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

১৫ আগস্ট ঘিরে অস্থিতিশীলতার আশঙ্কা: শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ আগস্ট ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন
১৫ আগস্ট ঘিরে অস্থিতিশীলতার আশঙ্কা: শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার অরিন্দম চৌধুরী অপু শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক, বর্তমান উপজেলা যুবলীগ নেতা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।


পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রমের পাঁয়তারা করছিলেন অরিন্দম চৌধুরী অপু। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন অরিন্দম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16941
Page of