logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৩ আগস্ট ২০২৬ ০৩:২০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:২০ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ আগস্ট ২০২৬ ০৩:২০ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


র‌্যাব-৯ জানায়, মঙ্গলবার (১১ আগস্ট ) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শ্রীপুর বাইপাস এলাকায় অবস্থানকালে তারা জানতে পারে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বরায়া উত্তরভাগ সাকিনস্থ পাঁচমাইল বাজারের একটি দোকানের ভেতরে কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলছে।


সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানিক দল রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— জাকিরুল রহমান (২৮), পিতা—মো. সিরাজুর রহমান, সাং—বরায়া উত্তরভাগ; রুহুল আমিন (৩০), পিতা—আব্দুল হান্নান, সাং—দাড়িপাতন; জুবের আহমেদ (৩৮), পিতা—মৃত কুটু মিয়া, সাং—বরায়া উত্তরভাগ; এবং সোহেব আহমেদ (২৬), পিতা—আব্দুল শহীদ, সাং—বরায়া উত্তরভাগ। তাদের সবার থানা গোলাপগঞ্জ, জেলা সিলেট।


র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা Safari, 1xBet-সহ আরও বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলতেন। জব্দ করা মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব-৯ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16917
Page of