logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ আগস্ট ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বালাগঞ্জে এসএসসি-দাখিলে পাসের হার ৪৮.৫৯ শতাংশ

চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ আগস্ট ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন
বালাগঞ্জে এসএসসি-দাখিলে পাসের হার ৪৮.৫৯ শতাংশ

বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে মোট পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৫৯ শতাংশ। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে বানিগাঁও SESDP মডেল উচ্চ বিদ্যালয়। আর মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বোয়ালজুড় শাহ্ মঃ হাফিজিয়া দাখিল মাদ্রাসা।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বালাগঞ্জ উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৬৩২ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয় পর্যায়ে পাসের হার ৫১ দশমিক ১৭ শতাংশ।


অপরদিকে, উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩৪৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ১৬১ জন উত্তীর্ণ হয়েছে। মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৪৬ দশমিক ৪০ শতাংশ। সব মিলিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ১ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৯৩ জন উত্তীর্ণ হয়েছে। এতে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৫৯ শতাংশ।


ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বানিগাঁও SESDP মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৭২ দশমিক ২২ শতাংশ, যা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।


বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩ জন পাস করেছে। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭৪ জনের মধ্যে ৩৭ জন এবং বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় থেকে ১২২ জনের মধ্যে ৬১ জন পাস করেছে। বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন।


চাঁদাইরপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৯৬ জনের মধ্যে ৫২ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৭ জনের মধ্যে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১০২ জনের মধ্যে ৪৩ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।


এছাড়া পূর্বগৌরীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জনের মধ্যে ২৪ জন, গালিমপুর হরলনাথ খানন উচ্চ বিদ্যালয় থেকে ৯২ জনের মধ্যে ৪৮ জন পাস করেছে। গালিমপুর হরলনাথ খানন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন।


আজিজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জনের মধ্যে ৫০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। বাংলাবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৭৭ জনের মধ্যে ৩৭ জন, কালীগঞ্জ এম হানিফ আলী উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জনের মধ্যে ৩৬ জন, মৈশাশী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৪১ জনের মধ্যে ১৫ জন এবং ছমিরুননেছা উচ্চ বিদ্যালয় থেকে ৫২ জনের মধ্যে ২৪ জন উত্তীর্ণ হয়েছে।


গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।


মাদ্রাসায় শীর্ষে বোয়ালজুড়


দাখিল পরীক্ষার ফলাফলেও বালাগঞ্জে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে। উপজেলার ৬টি মাদ্রাসার মধ্যে বোয়ালজুড় শাহ্ মঃ হাফিজিয়া দাখিল মাদ্রাসা সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।


ইসলামিয়া মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা থেকে ৯৪ জনের মধ্যে ৩৪ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। চাঁদাইরপাড়া সুনিয়া হাফিজিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৫৪ জনের মধ্যে ২৮ জন, মুসলিমাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫১ জনের মধ্যে ২৬ জন এবং ফাজিলপুর দাখিল মাদ্রাসা থেকে ৮৩ জনের মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে।


এছাড়া হযরত শাহজালাল (র.) আতাশন আতিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পাস করেছে।


প্রকাশিত ফলাফলে দেখা যায়, বালাগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে বানিগাঁও SESDP মডেল উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোর মধ্যে বোয়ালজুড় শাহ্ মঃ হাফিজিয়া দাখিল মাদ্রাসা পাসের হারে সবার শীর্ষে রয়েছে।


ফলাফল প্রকাশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সাফল্যের আনন্দ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর সাফল্যের কারণ চিহ্নিত করে তা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও অনুসরণ করা গেলে বালাগঞ্জের সামগ্রিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16902
Page of