logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১০ আগস্ট ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দ্রুতগতির নৌযানের ধাক্কায় ডুবে গিয়েছিল ডিঙি নৌকা, নিখোঁজ ছিলেন আনফর

নৌকাডুবির দুদিন পর দোয়ারাবাজারে শ্রমিকের লাশ উদ্ধার

চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন
নৌকাডুবির দুদিন পর দোয়ারাবাজারে শ্রমিকের লাশ উদ্ধার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নৌকাডুবির দুদিন পর নিখোঁজ শ্রমিক আনফর মিয়া (৩০)-এর ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।


শুক্রবার (৭ আগস্ট) সকালে দোয়ারাবাজার উপজেলাঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনফর মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের তৈয়ব আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাতে কাজ শেষে সাতজন শ্রমিক একটি ডিঙি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে একটি দ্রুতগতির স্টিলবডি নৌযানের ধাক্কায় ডিঙি নৌকাটি নদীতে ডুবে যায়।


এ সময় নৌকায় থাকা সাত শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আনফর মিয়া নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।


পরে শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলাঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় আনফর মিয়ার মরদেহ দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।


ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদীপথে বেপরোয়া গতিতে নৌযান চলাচল বন্ধ এবং যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16872
Page of