logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১০ আগস্ট ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

ছাতকে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২

চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১০ আগস্ট ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
ছাতকে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।


শনিবার (৮ আগস্ট) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ এজাহারনামীয় আসামি মিনহাজ উদ্দিনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সোনা মজিদের ছেলে।


এ ছাড়া জিআর-৭০ মামলার পরোয়ানাভুক্ত আসামি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও শিমুলতলা গ্রামের শমছু মিয়ার ছেলে লায়েক মিয়া (৩৫) এবং জিআর-২২০/২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি চরেরবন্দ গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে আলেক মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়।


ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16869
Page of