logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৯ আগস্ট ২০২৬ ০১:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটে উশু ক্যাম্পিংয়ের উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের বিকল্প নেই: নূর হোসেন

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:০২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ০১:০২ অপরাহ্ন
মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের বিকল্প নেই: নূর হোসেন

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন বলেছেন, উশু কেবল আত্মরক্ষামূলক খেলা নয়; তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুগঠিত, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী করে তুলতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিলেটে উশুর প্রসারে চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগ প্রশংসনীয়।


তিনি বলেন, সিলেটের তরুণদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।


নূর হোসেন আরও বলেন, নিয়মিত অনুশীলনের মাধ্যমে সিলেটের উদীয়মান উশু খেলোয়াড়রা একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা করেন।


শুক্রবার (৭ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় সিলেট উশু ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ও বিভাগের অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মো. মহসীন আলী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সদস্য তানভীর আহমদ, ব্ল্যাক বেল্ট আব্দুর রউফ, ব্যাডমিন্টন কোচ মোজাহিদুল ইসলাম, সিলেট জেলার কারাতে কোচ এম এ এ মাসুদ রানা, হবিগঞ্জের কারাতে কোচ ও বিচারক ফররুখ আহমেদ খান।


এছাড়া উপস্থিত ছিলেন চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট হোল্ডার ও জাতীয় জাজ ও কোচ কাইফ আহমদ রুবেল, আলমগীর হুসাইন, জাকারিয়া আহমদ, সিনিয়র উশু খেলোয়াড় মাছুম, উশু কর্মকর্তা জাহিদ আহমদ রুবেল, উশু স্কুলের অভিভাবক মো. জাকির আহমদ, উত্তম কুমার তালুকদারসহ সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে জাতীয় উশু কোচ ও বিচারক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে উশুর বিভিন্ন কৌশল ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়।


—বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16841
Page of