চ্যানেল জৈন্তা নিউজ
আইন আদালত ০৯ আগস্ট ২০২৬
১০:৫৯ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
শিবগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন মোটরযান বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরযান বিক্রির অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
রোববার (৯ আগস্ট ২০২৬) শিবগঞ্জ এলাকায় পরিচালিত এ অভিযানে রেজিস্ট্রেশনবিহীন মোটরযান বিক্রির অভিযোগে নিলয় মোটরস ও প্রিমিয়াম মোটরস নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করা এবং আইনানুগভাবে মোটরযান ক্রয়-বিক্রয়ের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16853
Page of