logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৯ আগস্ট ২০২৬ ১২:৪১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ১২:৪১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ আগস্ট ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক :রাষ্ট্রপ্রতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।


রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।


এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।


ইসি সূত্রে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচনে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16839
Page of