logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০১ আগস্ট ২০২৬ ১১:২৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জের শাহগলি বাজারে মোবাইল কোর্ট, ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ১১:২৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০১ আগস্ট ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
জকিগঞ্জের শাহগলি বাজারে মোবাইল কোর্ট, ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ এ অভিযান পরিচালনা করেন।


অভিযানে জকিগঞ্জ থানার একদল পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় পৃথক ৪টি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16708
Page of