logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ জুলাই ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে জোরালো আলোচনা

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ০৫:০৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে জোরালো আলোচনা

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সীমান্ত চোরাচালান প্রতিরোধ, বিদ্যুতের লোডশেডিং এবং অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।


আলোচনায় বক্তারা জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।


সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গণি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ নাঈম হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট গীতা রাণী মোদক, বিজিবির কালাসাদক বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. খাইরুল ইসলাম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান এবং ফায়ার সার্ভিসের লিডার খাইরুল সিকদারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16650
Page of