কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি) সিলেট বিভাগীয় কমিটি গঠন
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভোক্তাদের অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বাজারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কনজিউমার রাইটস-ভোক্তা অধিকার (সিআরবি)-এর সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিতে হাকীম ফারুক আহমদ নোমান-কে সভাপতি এবং মো. জানে আলম চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— জাকির হোসেন মাস্টার (সিনিয়র সহ-সভাপতি), মো. আরিফুর রহমান (যুগ্ম সহ-সভাপতি), হাফিজ রুহুল আমিন চৌধুরী, শাহীন আহমদ শাহী ও মাওলানা আব্দুল ওয়াদুদ (সহ-সভাপতি), মো. হুসাইন আহমেদ (যুগ্ম সাধারণ সম্পাদক), অজিত কুমার দাশ, মো. সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), মোহাম্মদ জাকারিয়া (সাংগঠনিক সম্পাদক), মো. আবুল হাসান (যুগ্ম সাংগঠনিক সম্পাদক), শেখ আনিসুর রহমান জয়, আলী হোসেন ও হাফিজুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক), খালেদ আহমদ (আইন ও লিগ্যাল এইড সম্পাদক), মো. ফজলুল হক (অর্থ সম্পাদক), সুয়েব আহমদ রবিন (প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), রুহুল আমিন (দপ্তর সম্পাদক), মাহমুদা আক্তার রিনা (ইভটিজিং ও সাইবার ক্রাইম বিষয়ক সম্পাদক), মকবুল নুর (পারিশ্রমিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক) এবং মো. আব্দুর রহিম (কার্যনির্বাহী সদস্য)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, বাজারে অনিয়ম প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।