logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৯ জুলাই ২০২৬ ১২:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অপরাধ দমনে চাই সাংবাদিকদের সহযোগিতা’

গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি ছবেদ আলীর মতবিনিময় সভা

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১২:০৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ জুলাই ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি ছবেদ আলীর মতবিনিময় সভা

 প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী-এর সঙ্গে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় ওসির আমন্ত্রণে গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।


মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অপরাধ দমন এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন-এর গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিল, দৈনিক সিলেটের ডাক-এর প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী, দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মাওলানা শহিদুর রহমান সুহেদ, সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক জেলোয়ার হোসেন স্বপন, দৈনিক শুভ প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেট-এর প্রতিনিধি আজিজ খান, দৈনিক জৈন্তাবার্তা-এর প্রতিনিধি মো. বদরুল আলম, এনটিভি ইউরোপ-এর প্রতিনিধি ফাহিম আহমদ এবং সাংবাদিক সামিল হোসেন। এছাড়াও গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।


সভায় গোলাপগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের কল্যাণে একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে আইন-শৃঙ্খলা রক্ষা আরও কার্যকর হবে।


নবাগত অফিসার ইনচার্জ ছবেদ আলী তাঁর বক্তব্যে বলেন, "গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ বা অনিয়মের তথ্য নির্ভয়ে পুলিশকে জানাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও অপরাধমুক্ত গোলাপগঞ্জ গড়ে তুলতে চাই।"


সভায় উপস্থিত সাংবাদিকরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16629
Page of