দলীয় নয়, আদর্শিক সাংবাদিকতা করতে হবে’—দৈনিক সিলেটের সংবাদ’র প্রতিনিধি সম্মেলনে হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার:
সাংবাদিকতা শুধু অর্থনৈতিক সুবিধা অর্জনের মাধ্যম নয়; এ পেশায় সফল হতে ন্যূনতম নীতি-নৈতিকতা, সাহসিকতা ও পেশাদারিত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশে ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে। ভুল তথ্য ছড়িয়ে বিরোধী দলকে দমন করার চেষ্টা করা হয়েছিল। তাই দলীয় সাংবাদিকতার পরিবর্তে আদর্শিক সাংবাদিকতা করতে হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সচেতন করে তুলতে হবে।
শুক্রবার সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস হোটেলের হলরুমে আয়োজিত দৈনিক সিলেটের সংবাদ-এর প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির আরও বলেন, বর্তমানে ভুয়া সংবাদ বা ফেক নিউজ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করতে হবে। তিনি এ সময় শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দৈনিক সিলেটের সংবাদ-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। স্টাফ রিপোর্টার আক্তার হোসেন-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরকে দৈনিক সিলেটের সংবাদ পরিবারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান চৌধুরী (জয়নাল) ও হাজি মুজাহিদ আহমদ, সেরা স্টাফ রিপোর্টার হিসেবে আহমেদ শাকিল, সেরা উপজেলা প্রতিনিধি হিসেবে মো. ফজলু মিয়া (ওসমানীনগর), সেরা আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ জুনেদ আহমদ (ফ্রান্স), সেরা মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে শামছুল আলম শাওন এবং সেরা আলোকচিত্রী হিসেবে শাহীন আলম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পত্রিকার সূচনালগ্ন থেকে সার্বিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সম্পাদকমণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি পাঠকদের কাছে পত্রিকা পৌঁছে দেওয়ায় অবদানের জন্য সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড-এর নেতৃবৃন্দকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
বর্ণাঢ্য এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, শিক্ষানুরাগী রোটারিয়ান মো. দিদার হোসেন, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম নাচন, শামীম চৌধুরী, বখতিয়ার হোসেন ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সমাজসেবক আবুল কালাম ফনিক, সিলেট বেতারের প্রতিনিধি মো. আব্দুল হক, সুরোজিত দে তপু, মো. আপ্তাব উদ্দিন, অলিউর রহমান, এম রহমান ফারুক, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তরুণ ব্যবসায়ী নজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, এমএ ওয়াহিদ চৌধুরী, জহির চৌধুরী, সাবুল মিয়া, আমির উদ্দিন পাভেল, খন্দকার শফিউল ইসলাম, আব্দুল মুকিত তুহিন, আফসার মাহিদ চৌধুরী সায়েম, শেখ ফয়সল আহমদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রতিনিধি সম্মেলনে দৈনিক সিলেটের সংবাদ পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ আব্দুল মজিদ, শিপন আহমদ, আকমল হোসেন সুমন, শিউলি আক্তার, আক্তার হোসেন, রুবেল আহমদ, রেজা আহমদ, অরুণ মিয়া, নোমান আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি সুহিদুর রহমান, শান্তিগঞ্জ প্রতিনিধি রুয়েব আহমদ, শাল্লা প্রতিনিধি সঞ্জয় চন্দ্র সরকার, জগন্নাথপুর প্রতিনিধি আল আমিন, বিশ্বনাথ প্রতিনিধি সয়েস্তা মিয়া, জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক, দোয়ারাবাজার প্রতিনিধি এস ডব্লিউ সাগর, গোয়াইনঘাট প্রতিনিধি এ কে আজাদ, এমসি কলেজ প্রতিনিধি সাইফুল্লাহ বিন মোস্তাফাসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।