logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ জুলাই ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
“তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই” — ইউএনও জাহিদ বিন কাশেম

বিশ্বনাথে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, তরুণদের দক্ষতা উন্নয়নের তাগিদ

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুলাই ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুলাই ২০২৬ ০৩:২৭ পূর্বাহ্ন
বিশ্বনাথে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, তরুণদের দক্ষতা উন্নয়নের তাগিদ

বিশ্বনাথ প্রতিনিধি |

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা পরিষদের সভাপতি মো. জাহিদ বিন কাশেম।


বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


ইউএনও জাহিদ বিন কাশেম বলেন, “বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তরুণ-তরুণীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16493
Page of