logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ জুলাই ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
শিক্ষার অগ্রযাত্রায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা

জৈন্তাপুরের সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আব্দুল গফফার চৌধুরী খসরুর অভিনন্দন

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুলাই ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুলাই ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
জৈন্তাপুরের সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আব্দুল গফফার চৌধুরী খসরুর অভিনন্দন

জৈন্তাপুর প্রতিনিধি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, ‘জৈন্তাপুর প্রবাসী গ্রুপ’-এর গ্রুপ উপনেতা এবং আব্দুল গফফার চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল গফফার চৌধুরী খসরু।


এক অভিনন্দন বার্তায় তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, “তোমাদের এই অর্জন শুধু ব্যক্তি বা পরিবারের নয়, এটি সমগ্র জৈন্তাপুরবাসীর গর্ব। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তোমরা যে সাফল্য অর্জন করেছ, তা ভবিষ্যতের পথচলায় আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।”


তিনি আরও বলেন, “আমি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি, তোমরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং জৈন্তাপুরের সুনাম আরও উজ্জ্বল করবে।”


আব্দুল গফফার চৌধুরী খসরু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই অর্জনই শেষ নয়; এটি নতুন পথচলার সূচনা। সততা, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে শিক্ষিত হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমার প্রত্যাশা।”


উল্লেখ্য, ২০২৫ সনের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলায় মোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২৭ জন ও সাধারণ ক্যাটাগরিতে ৬ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪ জন ও সাধারণ ক্যাটাগরিতে ৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16474
Page of