চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ জুলাই ২০২৬
০২:৩৫ অপরাহ্ন
চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মো. মনিরুল ইসলাম
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. মনিরুল ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা গেছে, জৈন্তাপুরে যোগদানের আগে মো. মনিরুল ইসলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের যোগদানের মধ্য দিয়ে জৈন্তাপুরে ভূমি ব্যবস্থাপনা ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16463
Page of