logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ জুলাই ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-তামাবিল মহাসড়কের পাশে চিতাবাঘ, ঘটনাস্থলে পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কের পাশে চিতাবাঘ, ঘটনাস্থলে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি:


সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার বাঘের সড়ক ও ১০ নম্বর গ্যাসকূপের মধ্যবর্তী স্থানে একটি চিতাবাঘ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে।


সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) ওসমান গনী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের ধাক্কায় চিতাবাঘটি আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে পারে। তবে বাঘটি জীবিত নাকি মারা গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


তিনি আরও জানান, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর চিতাবাঘটির অবস্থা নির্ণয় এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16441
Page of