logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১২ জুলাই ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুলাই ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুলাই ২০২৬ ০১:৪৪ পূর্বাহ্ন
ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

ছাতক প্রতিনিধি। 

ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


শুক্রবার বিকেলে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা জাকির হোসেন। সভা সঞ্চালনা করেন নরসিংপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন শিক্ষক মাওলানা আবু জয়ীদ মো. নুমান, গভর্নিং বডির সহ-সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, আরবি প্রভাষক মাওলানা আলী আছগর খান এবং শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।


এছাড়াও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও এলংগি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব, মঈনুল ইসলাম, ফারুক আহমদ, হাফিজ আতাউর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার বাংলা প্রভাষক গোলজার আহমদ, শাহরিয়ার তারেক, মাওলানা গিয়াস উদ্দিন, ব্যাংকার ফয়সাল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, আমজাদ মাহমুদ মাসুম এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ প্রাক্তন শিক্ষার্থীরা।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী হাফিজ সেলিম আহমদ কাওছার। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি রাসেল আহমদ।


সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা জাকির হোসেনকে সভাপতি এবং মাওলানা কাদির বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।


পরে নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16411
Page of