logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ জুলাই ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন
গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:


মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয় নিয়ে কাজ করা সামাজিক সংগঠন মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেট-এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি প্রকাশ করা হয়।


এর আগে গত ৪ জুলাই ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে ফাহিম মোনায়েম আহ্বায়ক, সাকিব আহমেদ সদস্য সচিব, হাফিজ এহসান উল্লাহ পাভেল মুখ্য সংগঠক এবং মাহদি হাসান মাহফুজ মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আংশিক কমিটির সাংগঠনিক কার্যক্রম ও নির্ধারিত সাত কর্মদিবসের মধ্যে সদস্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান রুবেল, আমিরুল ইসলাম আমিন, শামসুল ইসলাম, নোমান আহমদ, গফুর আল মামুন, হাফিজ কয়েস আহমদ, ইকরামুল হক জাবের ও তোফায়েল আহমদ।


যুগ্ম সদস্য সচিব করা হয়েছে এনাম উদ্দিন, উসমান গণি মিলন, তাজ উদ্দিন শিহাব, মুবাশ্বির হোসেন আকিব ও সুলতান আহমেদকে।


সংগঠক হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান, রুমান আহমদ, সবুজ আহমদ, নাহিদুল ইসলাম, শামিম উসমান, মুছাব্বির আহমদ, রেদোয়ান রহমান রাব্বি, আব্দুল্লাহ আল মাসুম, ফয়জুর রহমান, আব্দুল্লাহ আল মারুফ, মো. সুহিন আহমেদ, লোকমান আহমদ, আইনুল হক, সাজিম আহমদ, হাসান আহমদ, জাবের আহমদ, সাইফ উদ্দিন, মাও. আবু সুফিয়ান, আল আমিন আল আরাফ, বেলাল হোসেন, কাওছার রহমান, মেহেদি হাসান সালমান, বুরহান আহমদ, আমিনুর রহমান রশিদ, মারুফ আহমদ ও জাহিদুল ইসলাম জান্নাহ।


এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সজিব আহমেদ, দিলদার হোসেন, আল আমিন, মিনহাজুর রশিদ ফরহাদ, লুৎফুর রহমান, হাবিবুর রহমান মিসবাহ, মো. মাকমুদুল ইসলাম হানিফ, সজিবুর রহমান, মারুফ আহমদ, মো. হাবিবুর রহমান, জুবায়ের মাহমুদ, মো. সুহেল আহমদ, ফজলুর রহমান নাবিল, আতিকুর রহমান আবিদ, মামুনুর রশিদ, আমির হামযা, সারওয়ার হুসেন সাজু, আল আমিন মিসবাহ, তাহমিদ আহমদ তন্ময় ও মাজহারুল ইসলাম।


সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নবঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গোয়াইনঘাটে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি আলোকিত, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে কাজ করবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গোয়াইনঘাটকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলাই সংগঠনের প্রধান লক্ষ্য।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16371
Page of