জৈন্তিয়া অঞ্চলের উন্নয়নে কাজের প্রত্যয়, সাধারণ সম্পাদক নির্বাচিত জাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টার।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে তরুণ সমাজসেবী ও সাংবাদিক জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল স্বাক্ষরিত গত ৪ জুলাইয়ের অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আলতাফুর রহমানকে সভাপতি এবং জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাহিদুল ইসলাম সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের ও দায়িত্বপূর্ণ। বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”