logo
চ্যানেল জৈন্তা নিউজ
হবিগঞ্জ ০৮ জুলাই ২০২৬ ১১:১০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নবীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ১১:১০ অপরাহ্ন হবিগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ জুলাই ২০২৬ ১১:১০ অপরাহ্ন
নবীগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সাপের কামড়ে জোনাকি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সাপের দংশনের পর তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা।


পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের রান্নাঘর থেকে জ্বালানি কাঠ আনতে গেলে একটি বিষধর সাপ জোনাকিকে দংশন করে। ঘটনার পর পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে তার পা বেঁধে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।


স্বজনদের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়। তাদের দাবি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় সময়ক্ষেপণ করা হয় এবং অ্যান্টিভেনম প্রয়োগের আগেই জোনাকি আক্তারের মৃত্যু ঘটে।


নিহত জোনাকি আক্তার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মানিক মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।


এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা।


তবে অভিযোগের বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16346
Page of